আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দুদক চেয়ারম্যান নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। কেউ কালো টাকা ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। আর এর নজরদারিতে প্রয়োজনে নির্বাচনের সময় বিশেষ দল কাজ করবে।

তিনি বলেন, সরকার একটি ভালো নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, আশা করছি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

দুদক চেয়ারম্যান জানান, আইনের ফাঁকফোকর দিয়ে কালো টাকা ব্যবহারের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে।

তিনি বলেন, নির্বাচন হলে বিভিন্ন কারণে টাকা-পয়সা খরচ করার প্রবণতা বেড়ে যায়। আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। টাকা-পয়সার যখন ব্যবহার বেড়ে যায়, এর দুটো দিক আছে- একটা হলো ডিমান্ড সাইড, আরেকটি হলো সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড আমাদের বন্ধ করতে হবে। সে ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, আমাদেরও (দুদকের) আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। আর অবৈধ টাকার পরিমাণ বেড়ে গেলে সেটা একপর্যায়ে মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে।

নির্বাচনের সময় সম্পদ বিবরণীতে কোনো প্রার্থী যদি ভুয়া তথ্য দেয় তাদের বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, হলফনামা দাখিল করার পর আমাদের হাতে সময় কম থাকে। সে ক্ষেত্রে মিডিয়ার কাছে যদি কোনো তথ্য থাকে যে, কেউ তথ্য লুকিয়েছেন তাহলে আমাদের সঙ্গে সেটা শেয়ার করবেন। সবাইকে এখন থেকেই ‘দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ বলে আওয়াজ তোলার আহ্বানও জানান তিনি।

গনমাধ্যম ক্যাটেগরির আরো সংবাদ