আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কবিতা: আমাদের ঘর ছিলো কবি: সাহানা সুলতানা

আমাদের ছোট্ট একখানা ঘর ছিলো,
ঘরে দুটি জানালা ছিলো
একটি উত্তর মুখী,একটি পশ্চিম মুখী
২ টি দরজা ছিলো,,এক চিলতে বারান্দা ও ছিলো।
বেলকনিতে রোদের ঝলকানি ছিলো।
ঘর ভর্তি আসবাব ছিলো,,আলমারি ভর্তি শাড়ী ছিলো।
শাড়ীগুলোতে দীর্ঘশ্বাস ছিলো,দম বন্ধ করা চিৎকার ছিলো।
আসবাবের পড়তে পড়তে উত্তাল ঢেউ ছিলো,
জানালার গ্রীলে আর্তনাদ ছিলো,,বাষ্পীভূত চাপা আর্তনাদ।
ঘরের দেয়ালে দুই রঙ্গা পেইন্ট ছিলো,একজন আরেকজনের সঙ্গী ছিলো
সবুজে আর মোভের অসামান্য সামঞ্জস্য ছিলো।
সিলিংএ ঝালড় ছিলো,এসির ঠান্ডা মৃদু বাতাস ছিলো
হাহাকার ছিলো,বিচ্ছুরিত আলোর ঝলকানি ছিলো।
শুধু ছিলোনা প্রেম,শুধু ছিলোনা অধিকার। 
শুধু ছিলোনা ছুঁয়ে দেবার সাহস।
কেবলই আসবাব ছিলো আসবাবের আড়ালে অতৃপ্তি ছিলো।
কাম বাসনার নির্লিপ্ততা ছিলো।
অহেতুক রোশানল ছিলো। 
নিউটনের ৩য় সুত্রের পরিভ্রমণ ছিলো।
আর্কিমিডিসের রহস্য উদঘাটন ছিলো।
চিকচিক বালির ধূরস আবরণ ছিলো।
অহমিকা ছিলো।মহাভারত ছিলো বঙ্গোপসাগর ছিলো।
বাংলাদেশের একটি কিশোরী ছিলো।
ব দ্বীপ ছিলো,,আগুন ছিলো।
ছিলোনা শুধু,,কেবলই শুধু ভালোবাসা।
 

বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ