আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হলো মায়ানমার সীমান্তে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত ০২ চিকিৎসকসহ ০৩ জনকে

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | আগস্ট ১৯, ২০২৫ | ১১:১৫ পিএম
  • ৫২৩০ বার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত ০২ চিকিৎসকসহ ০৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গেলে হাতিটির আক্রমণে তিনজন গুরুতরভাবে আহত হন। আহতরা হলেন- ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বদা মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ