আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | আগস্ট ২০, ২০২৫ | ১১:৪২ পিএম
  • ৫৪৭২ বার
মোঃ দেলোয়ার হোসেন

বাংলাদেশে প্রায় ৪০ লাখ গৃহকর্মীর সামাজিক মর্যাদা, ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত “গৃহকর্মীদের অধিকার, স্বীকৃতি ও সুরক্ষা” শীর্ষক জাতীয় পরামর্শ সভার আয়োজন করে অক্সফাম ইন বাংলাদেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে)।

সভায় বক্তারা গৃহকর্মীদের স্বীকৃতি ও সুরক্ষা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও নীতি সংস্কার, সামাজিক সুরক্ষা এবং নির্যাতন ও শোষণ রোধে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন—
“গৃহকর্মের মূল্য ও শ্রম আর অদৃশ্য বা অবহেলিত থাকতে দেওয়া যাবে না। এই খাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, যথাযথ তদারকি এবং নির্যাতন ও শোষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।”

তিনি আরও জানান, শ্রম মন্ত্রণালয় সব অংশীদারের সঙ্গে সমন্বয় করে গৃহকর্মীদেরকে শ্রম আইন ২০০৬ এবং সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনতে কাজ করছে।

বক্তারা উল্লেখ করেন, দেশের গৃহকর্মীদের বড় অংশ নারী ও কিশোরী হওয়ায় তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, দক্ষতা উন্নয়ন এবং আইনি সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি। এ সময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যুগোপযোগী করার পাশাপাশি বিদ্যমান শ্রম আইনে গৃহকর্মীদের স্পষ্ট অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার কথাও তোলা হয়।

সভায় সরকারি দপ্তর, সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ