আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

যাত্রীদের বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | আগস্ট ২২, ২০২৫ | ১২:০০ এএম
  • ৬৪৩২ বার
নিজস্ব প্রতিনিধি


বৃহস্পতিবার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সরকারের যে পদক্ষেপে কমেছে এয়ার টিকিটের দাম
সরকারের যে পদক্ষেপে কমেছে এয়ার টিকিটের দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি জারিকৃত পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধকল্পে যে নির্দেশনাগুলো দিয়েছিল তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে। তাই আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাষায় লিখতে হবে।
এতে আরও বলা হয়, বিমানের যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না। কোনো ট্রাভেল এজেন্সি টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা  সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে, তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সিন্ডিকেট করে টিকেট মজুদদারি ও মূল‍্যবৃদ্ধি বন্ধকরণ, অনলাইন ট্রাভেল এজেন্সির জন‍্য নীতিমালা প্রণয়ন ও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির প্রতারণা বন্ধের পাশাপাশি বিমান মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রটি শতভাগ কার্যকর করার জন্য সরকারকে মনিটরিং জোরদার করা আহবান জানিয়ে আসছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ