নিজস্ব প্রতিবেদকরাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা এবং একটি পিকআপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ নাজমুল ইসলাম ভুঁইয়া (২৫)
২. মোঃ শিমুল (৫৯)
৩. মোঃ রুবেল মিয়া (২৪)
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টায় মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের বিপরীতে পয়ঃনিষ্কাশন শোধনাগার অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান-ও জব্দ করা হয়েছে।
ডিবি-মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।