আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়নে সময় ও বাজেটের সঠিক ব্যবহারের নির্দেশ উপদেষ্টার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জুলাই ২২, ২০২৫ | ০৫:৫৬ এএম
  • ৫৮০১ বার
নিজস্ব প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন।

সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমা ও বরাদ্দকৃত বাজেটের মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “আমাদের অবকাঠামোগত উন্নয়ন হতে হবে টেকসই ও ফলপ্রসূ, যাতে জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে পেতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন:

  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান

  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক

  • বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা

  • বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে উদ্ভূত চ্যালেঞ্জ, সম্ভাবনা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন। প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি এবং আন্তঃপ্রতিষ্ঠানীয় সমন্বয় জোরদারে সকলে একমত পোষণ করেন।


সাহিত্য ক্যাটেগরির আরো সংবাদ