আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

লক্ষ্মীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মো: নুর হোসেন(লক্ষ্মীপুর প্রতিনিধি):   বুধবার | নভেম্বর ২৭, ২০২৪ | ০৭:০২ পিএম
  • ১০৫৫৬ বার
মো: নুর হোসেন(লক্ষ্মীপুর প্রতিনিধি):



রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের পাশাপাশি প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় রামগঞ্জ উপজেলাস্থ বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ মুসুল্লীদের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়।
বুধবার বাদ যোহর সম্মিলিত ছাত্র-জনতা এবং মুসুল্লীগন রামগঞ্জ শহরস্থ পুলিশ বক্সের সামনে এসে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক, পৌরসভা চত্ত্বর, রামগঞ্জ কাঁচা বাজার, রামগঞ্জ মধ্য বাজার, নূরপ্লাজা চত্ত্বর, পাটবাজার, কলাবাগান, কাঠবাজার, মৌলুভী বাজার, সোনাপুর চৌরাস্তা, কলেজ গেইট হয়ে ফের পুলিশ বক্সের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা ভারতের মদদপুষ্ট ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এই সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান এবং আইনজীবী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান।
এসময় বক্তব্য রেখেছেন রামগঞ্জ উপজেলা কাওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মাওঃ ইমরান হোসেন, রামগঞ্জ সাব রেজিঃ মসজিদের ঈমাম মাওঃ হাবিবুর রহমান, আউগানখিল কাওমী মাদ্রাসার শিক্ষক মুফতী শরীফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি তামিমুল ইসলাম, তাফিমুল ইসলাম, নাঈমুল ইসলাম, মোঃ ফাহিম হোসেন, শিবির নেতা আরমান হোসেন, মোঃ জুয়েল হোসেন সহ অনেকে।
 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ