আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মোঃ নুর হোসেন কমলনগর (লক্ষ্মীপুর)  বৃহস্পতিবার | ডিসেম্বর ৫, ২০২৪ | ১০:০৭ পিএম
  • ১০৭৯৪ বার
মোঃ নুর হোসেন কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে  প্রশাসনিক কর্মকর্তা  নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন তারা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসক  উপজেলার বিভিন্ন দপ্তরের ৪ জন কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এ অতিরিক্ত দায়িত্ব দেন।

জানা যায়, সরকার পতনের পর থেকে উপজেলার হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পাটারিরহাটের এড নুরুল আমিন রাজু,  সাহেবেরহাটের মো আবুল খায়ের ও চরমার্টিন ইউনিয়নের ইউছুফ আলী মিয়া পরিষদে অনুপস্থিত রয়েছেন।  এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল রাখতে হাজিরহাটে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, পাটারিরহাটে সিনিয়র মৎস্য কর্মকর্তা  তুর্য সাহা, সাহেবের হাটে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরমার্টিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো মোহসীনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, দীর্ঘদিন চার ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যহত হচ্ছে। নাগরিক সেবা সচল রাখতে ইউনিয়ন পরিষদ বিধিমালা মোতাবেক ওই সব ইউপিতে সাময়িকভাবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ