আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি ২২ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | জানুয়ারি ২৫, ২০২৫ | ০৬:৪০ এএম
  • ১৩০৯২ বার
নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারী, চিনি, গরু, মহিষ, ক্লপ জি ক্রিম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৫,২২,১৬,৭০০/-(পাঁচ কোটি বাইশ লক্ষ ষোল হাজার সাতশত) টাকা। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। 

জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ