আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তার উদ্যোগে  ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ । 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | মার্চ ২৩, ২০২৫ | ০৪:০২ পিএম
  • ১৩০১৮ বার
মোঃ মিজানুর রহমান চৌধুরী

তারেক রহমান জাহাঙ্গীরঃ হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে  ২২শে মার্চ  শনিবার বিকাল ৪ টায় হাবিবুল্লাহ স্বরণি, পোস্ট অফিস রোড জয়দেবপুরে, গাজীপুর মহানগর প্রেসক্লাবে বাংলাদেশ মানব কল্যাণ এ্যাসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী  বিতরণ করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি- ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও এবি পার্টি  ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক- এম আমজাদ খান, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- তারেক রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন  গাজীপুর জেলা কমিটির সভাপতি- মোঃ আনোয়ার হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র বার্তার সম্পাদক- কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ভূমির প্রকাশক ও সম্পাদক- মোঃ নজরুল ইসলাম আজহার, দৈনিক কণ্ঠবানী সম্পাদক- মোঃ জানে-আলম, বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি- মুসা খান রানা, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম মানিক ,বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি- আলহাজ্ব কামাল চৌধুরী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি- আব্দুল ওয়াহাব রিংকু গাজীপুর মহানগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক- মোঃ মমিন মিয়া , বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক- মোঃ মোবারক হোসেন রনি, সাংবাদিক লতিফুর রহমান টুটুল , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্মসাধারণ সম্পাদক হাইউল উদ্দিন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের মহানগর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক- মুফতি সোহাইল মাহমুদ, বিশিষ্ট কবি শামীম আহমেদ,  সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক নাসির আহমেদ তুষার,  সাংবাদিক আব্দুল আলিম, সাংবাদিক সালেহ উদ্দিন, সাংবাদিক শেখ মেহেদী, সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক মোঃ মিজানুর রহমান চৌধুরী , সভাপতি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা,  সাংবাদিক মাজহারুল ইসলাম বোরহান,  সাংবাদিক মরিয়ম আক্তার মৌসুমি , সাধারণ সম্পাদক , সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা ,  সাংবাদিক  হেলানা আক্তার সহ এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুফতি সোহাইল মাহমুদ দেশ ও জাতির কল্যাণের বিশেষ মোনাজাত করেন এবং ইফতারের পর গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়।এ সময় তারেক রহমান জাহাঙ্গীর বলেন হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন  প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ইফতার মাহফিল অসহায়দের মাঝে খাবার বিতরণ শীত বস্ত্র  বিতরণ, অন্ধদের মাঝে খাবার বিতরণ এবং তৃষ্ণা তোরদের মাঝে খাবার পানি ও স্যালাইন  বিতরণ সহ দেশব্যাপী ৩২ টা জেলায় আমাদের এই সংগঠনের কার্যক্রম আছে, সকলের সহযোগিতা পেলে বাকি ৩২ টা জেলায় আমাদের পর্যায়ক্রমে আমরা কমিটি দিতে পারব সকলের সহযোগিতাও দোয়া কামনা করছি


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ