আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ০৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | এপ্রিল ২৯, ২০২৫ | ০৫:১৭ এএম
  • ১২০০৮ বার
মোঃ দেলোয়ার হোসেন

অদ্য ২৬ এপ্রিল ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬,০০,০০,০০০/- (ছয় কোটি) টাকা। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিপুল পরিমান বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ