আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

খুলনা বিভাগে সংরক্ষণ করা হয়েছে তিন লাখ ছাব্বিশ হাজার পিস চামড়া

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | জুন ৯, ২০২৫ | ১১:১৪ পিএম
  • ৮৫৬৭ বার
নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগের দশ জেলার মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবছর কোরবানির তিন লাখ ছাব্বিশ হাজার সাতশ চুরানব্বই পিস গরু,মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবন দিয়ে সংরক্ষণ করা হয়েছে। 
খুলনা বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। 
এরমধ্যে গরু ও মহিষের চামড়া এক লাখ উনিশ হাজার একশ বারো পিস। ছাগলের চামড়া দুই লাখ সাত হাজার ছয়শ বিরাশি পিস । 
জেলাগুলোর মধ্যে খুলনায় সংগৃহীত চামড়ার সংখ্যা বাইশ হাজার সাতশ বিয়াল্লিশ পিস , যশোরে পচাত্তর হাজার একশ পচাশি পিস ,চুয়াডাঙ্গায় ছয় হাজার বাহাত্তর পিস, বাগেরহাটে তেরো হাজার সাতান্ন পিস, নড়াইলে ত্রিশ হাজার সাতশ পনের পিস, মাগুড়ায় সাত হাজার একশ বায়ান্ন পিস,মেহেরপুরে আঠারো হাজার পচাশি পিস, ঝিনাইদহে তিরানব্বই হাজার সাতশ ছত্রিশ পিস ,কুষ্টিয়ায়  ছত্রিশ হাজার সাতশ সাইত্রিশ পিস ও সাতক্ষীরা জেলায় তেইশ হাজার তিনশ তেরো পিস । জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসকল চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।

উল্লেখ্য, এবছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা,মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবন সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ