আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

শব্দদূষণ রোধে রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান: হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায়

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | জুন ১৩, ২০২৫ | ১২:৩৫ পিএম
  • ৬৩৬০ বার
নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ীর একটি চৌকস দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ