আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন,৫০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ডিবি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | জুন ২০, ২০২৫ | ১২:০০ এএম
  • ৭৯২৬ বার
নিজস্ব প্রতিবেদক

পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন,৫০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি  উদ্ধার করেছে ডিবি 

রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি ওয়ারী বিভাগ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশী কালো রংয়ের শটগান , একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল , দুটি সিলভার রংয়ের ম্যাগাজিন , ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি  ও ৩১০ টি শটগানের সীসা গুলি  ।
বুধবার (১৮ জুন  ২০২৫ খ্রি.) পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

 ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:৪৫ ঘটিকায় সেখান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ