আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাতক্ষীরায় ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সাতক্ষীরায় ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬  শুক্রবার | ফেব্রুয়ারি ২, ২০২৪ | ০৮:৩১ পিএম
  • ১১৬৩৫ বার
উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরায় ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬ র‌্যাব- ৬, সিপিসি- ১, সাতক্ষীরা ক্যাম্প কোম্পানি কমান্ডার জানান, একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার দেবহাটা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি গতকাল দিবাগত রাত ২.৩৫ মিনিটে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনন্থ একটি দোতলা বিল্ডিং এর পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ০৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে হতে ৩৪,০০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ হোসেন (৪৫), পিতা- আবু বক্কর সিদ্দিক, বাড়ি নং- ১৯০ হাফেজ আহমদের বাড়ি, রাস্তা নং/নাম- গলিচিপা, ডাকঘর- উল্টর হালিশহর, থানাঃ হালিশহর, জেলা- চট্টগ্রাম ;২। মজিব উল্লাহ (৩৫), পিতা- মৃত- জাফর আলী, গ্রাম- উল্টর নোয়াপাড়া, ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৪,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল, ২টি সিমকার্ড, ১ টি ৬ চাকার ট্রাক (চাবিসহ) গাড়ি নং- চট্ট মেট্র-ট-১১-০৯৭৫, এবং নগদ- ২৮,৯১২/- টাকাসহ জব্দতালিকামূলে উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ