আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

'পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে' - শিল্ল উপদেষ্টা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ৯, ২০২৫ | ০৬:০২ এএম
  • ৫৪৮৭ বার
চট্রগ্রাম ৮ আগস্ট ২০২৫:

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের  উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,  বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে।  কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, ২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মানের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই।  আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।


শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।


সিডিএ বাস্তবায়িত এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।
মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোন মসজিদ ছিল না। আজ আমরা এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম। তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহবান জানান।


দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট, যেখানে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ