আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ৯, ২০২৫ | ১০:১২ পিএম
  • ১৬১৯৯ বার
মোঃ মাজহারুল ইসলাম, দাগনভূঞা প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আসরের নামাজের পর দাগনভূঞা জিরো পয়েন্টে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি নুরুল আমিন মিরাজ, পৌর বিএনপির সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম স্বপন, সাবেক ফেনী ছাত্রদল সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক, দৈনিক সমকাল-এর সিনিয়র রিপোর্টার ইমাম হাসান কচি, দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি মোয়াজ্জেম মালদার, দৈনিক প্রতিদিনের কাগজ-এর ফেনী প্রতিনিধি আব্দুর রহিম, দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোকাররম বিল্লাহ, ডিপিসি বাংলা টিভির দাগনভূঞা প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক ফেনীর সময়-এর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সাংবাদিক ও প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ