আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

তুহিন হত্যায় উত্তাল গাইবান্ধা, সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ৯, ২০২৫ | ১০:৪৫ পিএম
  • ৭৫০৭ বার
গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন ডিবি রোডে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের শেকড় উপড়ে ফেলা হবে। তারা বলেন, “কলম ও ক্যামেরা এবার রূপ নেবে প্রতিরোধের অস্ত্রে।”

প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজুসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে হত্যাকারী ও তাদের গডফাদারদের গ্রেপ্তার করে জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে গেছে। সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও কার্যকর প্রয়োগ ছাড়া এ হত্যাযজ্ঞ থামানো সম্ভব নয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনাটি দেশের সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ