আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সিলেটের উৎমাছড়ায় অভিযানে ২ লাখ ঘনফুট অবৈধ পাথর জব্দ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | আগস্ট ১৯, ২০২৫ | ১০:৩১ পিএম
  • ৫৮৫৩ বার
নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ঘনফুট অবৈধভাবে মজুদকৃত পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হকের নেতৃত্বে বিজিবি, স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে উৎমা বিওপির দায়িত্বপূর্ণ আদর্শগ্রামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছিল। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহলের কারণে তারা এসব পাথর পাচার করতে পারেনি।

অভিযানে জব্দকৃত পাথর উদ্ধারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন,

“সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সুনামের সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে। উৎমাছড়া প্রাকৃতিক সম্পদ ও পর্যটন এলাকায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ