আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত লিফলেট বিতরণ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ২৩, ২০২৫ | ১১:০৭ পিএম
  • ৪২৩২ বার
মোঃ জাহিদ হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান

ওবায়েদ পাঠান বলেন,দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,সুশাসন নিশ্চিত এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। তারা আরও বলেন,বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।

নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন,শুধু রাজনৈতিক দল নয়, দেশের সব সচেতন নাগরিককে এই আন্দোলনের অংশ হতে হবে—কারণ এ লড়াই জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ