আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জলঢাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য আনন্দ র‍্যালী 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | সেপ্টেম্বর ৪, ২০২৫ | ১০:৪৩ পিএম
  • ৫৭৪ বার
 মনিরুজ্জামান মিলন পাটোয়ারী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারী জলঢাকায় আয়োজনে বর্নাঢ্য আনন্দ র‍্যালী হয়েছে। বর্ষপ্রূর্তী উদযাপন যথাযথ মর্যাদায় ৩রা আগষ্ট বুধবার বিকালে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড ঝটিকা মিছিল নিয়ে সমবেত হয়। এ সময় উপজেলা ভিত্তিক নেতৃত্ব দাতা নেতাকর্মীদের নামে শ্লোগান দিতে দেখা যায় সাধারণ নেতাকর্মীদের। উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীদের সমন্বয়ে কলেজ মাঠ থেকে ব্যানার, ফেস্টুন , নিয়ে একটি বর্নাঢ্য আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য র‍্যালী বের হলে গোটা পৌরশহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শতশত ছোটবড় ভাড়ি যানবাহন আটকা পরে পৌরশহরের ডোমার, ডিমলা ও রংপুর মহাসড়ক। জানা যায়, জলঢাকার ইতিহাসে জাতীয়তাবাদী দল বিএনপির সর্ববৃহৎ রাজনৈতিক র‍্যালী হয়েছে এবারের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দলিয় র‍্যালীতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীরা । জলঢাকার রাজনৈতিক সূত্র বলছে, ক্রমবর্ধমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট, দলিয় অভ্যান্তরিন কোন্দল এবং গ্রুপিংয়ের দলাদলি রাজনীতি পরিহার করে গোটা জলঢাকা উপজেলা বিএনপি একজোট হয়ে একাত্মতা প্রকাশ করেছে। যার ফলশ্রুতিতে জাতীয়তাবাদী দল বিএনপির সরগরমে জলঢাকার ইতিহাসে সর্ববৃহৎ এই বর্নাঢ্য আনন্দ র‍্যালী প্রর্দশীত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে যে, গ্রুপিং,দলিয় অভ্যান্তরিন কোন্দল ও ব্যক্তি স্বার্থের রাজনীতি পরিহার করে গোটা জলঢাকা উপজেলা বিএনপি যেন সদাসর্বদা এমনটাই বিরাজমান থাকে। উক্ত বিএনপির ৪৭ প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহ্বায়ক,সেলিম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব, এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব,বাচ্চু প্রধান, জেলা বিএনপির সদস্য, সৈয়দ আলী, সাবেক উপজেলা বিএনপি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, কাজী দিলদার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ,ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, সাবেক সম্পাদক, ময়নুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি,রশিদুল ইসলাম বাঙ্গালী, সাবেক পৌর বিএনপির সেক্রেটারি,গোলাম সারোয়ার ভুট্টু,জেলা যুবদলের সদস্য, হালিমুর রহমান ভানু,উপজেলা যুবদলের সভাপতি, হারুন অর রশিদ জোয়াদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব, শাহিনুর হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জলঢাকা প্রেসক্লাবের সেক্রেটারি,শাহজাহান কবির লেলিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,আলমগীর হোসেন, উপজেলা তাঁতিদলের সভাপতি, আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের নেতা মমিনুর রহমান, উপজেলা যুগ্ম আহ্বায়ক যুবদল ,আখতারুল আলম রিয়াদ, সহ সভাপতি জিয়া মঞ্চ‌ নীলফামারী,বখতিয়ার রানা হিরু, উপজেলা আহ্বায়ক ছাত্র দল, মমতাজুল ইসলাম মিঠু,পৌর আহ্বায়ক যুবদল ,শেখ সাদি লাভলু, সাবেক ছাত্র নেতা পৌর যুবদল সদস্য,আবু তোরাব ইমন, পৌর যুবদল ,ওমর ফারুক ছোট বাবু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, শিমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ,খোকা বাবু, জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের  আহ্বায়ক , সাকিল ,খুটামাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব,খোকনুজ্জামান খোকন, কাঁঠালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, ফেরদৌস আলম বাবু প্রমুখ। সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ও কর্মী বিন্দুরা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ