আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

"নাটোরে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন" 'জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান'- গণপূর্ত উপদেষ্টা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ৬, ২০২৫ | ০৫:৪৭ পিএম
  • ৭৭৯ বার
নিজস্ব প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা  আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে থাকবে না। ষড়যন্ত্র চলমান। দেশের যুবক এবং দেশের জনগন সেই ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে এখনো সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকী আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্ঠা চলছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে। 

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণ-অভ্যুথানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন নাটোরের জুলাই শহিদ পরিবারের সদস্যরা।
 
উপদেষ্টা আরো বলেন, সংস্কারের কাজও চলছে। সাথে জাতীয় নির্বাচনেরও সকল প্রস্তুতি চলছে। আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিবে।


জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ, জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার এবং জুলাই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানান। 

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো: নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব মো: নজরুল ইসলামস, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সকালে পাঁচজন শহিদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ