আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জয়পুরহাটে ৪ সাংবাদিককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | মার্চ ১৭, ২০২৪ | ০৯:০৬ পিএম
  • ১৬৩৪২ বার
জয়পুরহাট প্রতিনিধি, ১৭ মার্চ,২৪:

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪৪ ধারা ভেঙ্গে বিবাদমান জমিতে জবর দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ৪ সাংবাদিককে বেধড়ক পেটানোর ঘটনায় মামলা হয়েছে।

শনিবার রাত ১০ টার দিকে পাঁচবিবি থানায় মামলা করেন বাংলাদেশ সমাচার পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি জুয়েল শেখ।

আহত সাংবাদিকরা হলেন-মামলার বাদী দৈনিক বাংলাদেশ সমাচারের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি জুয়েল শেখ, মাছরাঙ্গা টেলিভিশনের জয়পুরহাট সংবাদদাতা ও দৈনিক বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি আল মামুন, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি দৈনিক সংবাদ সারা বেলা’র বাবুল হোসেন, ও দৈনিক মুক্ত সকালের জয়পুরহাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক।

মামলার বিবরন দিয়ে জয়পুরহাট জেলা  প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান জানান, পাঁচবিবি উপজেলার পিরপাল গ্রামের দরিদ্র আদিবাসী ও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মধ্যে জমিজমা নিয়ে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারী করা হয়। শনিবার দুপুরে ওই প্রভাবশালী ব্যক্তি তার লোকজনদের নিয়ে ওই বিবাদ মান সম্পত্তি জবর দখল করতে যান, এমন খবর পেয়ে ওই সাংবাদিকরা ঘটনস্থলে যান।

সেখানে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে তথ্য সংগ্রহের এক পর্যায়ে ওই প্রভাবশালীর পক্ষ নিয়ে স্থানীয় মহিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হকের নেতৃত্বে ৯ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই সাংবাদিকদের বেধড়ক মারপিট করে আহত করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে বিকালে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরদ্ধে থানায় মামলা করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন জেলা প্রেসক্লাব সভাপতি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মামলা গ্রহন করা হয়েছে, আসামীদের ধরতে পুলিশী অভিযান চলছে বলেও জানান ওসি।
 


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ