আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ফুটবল টুর্নামেন্টের মতো ক্রীড়া প্রতিযোগিতা যুবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | সেপ্টেম্বর ১০, ২০২৫ | ১০:৪৬ পিএম
  • ১৫৮৪ বার
মোঃ আল আমিন

রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের সরকারি মুড়াপাড়া কলেজের মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট বিকাল তিন টায় রূপগঞ্জ থানা জিয়া পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিঠু এবং কাজল সরকার,আরিফুল ইসলাম লিটন,মোক্তার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের পি.পি এড. আবুল কালাম আজাদ(জাকির)।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান পারভেজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান আলী, রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার মীর,সহসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির হাজী আমানুল্লাহসহ অনেকে। মুড়াপাড়া একাদশ এবং রূপগঞ্জ একাদশ খেলায় অংশগ্রহণ করেন। ১-০ বলে পরাজিত করে খেলায় বিজয়ী হয়েছেন মুড়াপাড়া একাদশ। 

প্রধান অতিথি বলেনঃ ফুটবল টুর্নামেন্টের মতো ক্রীড়া প্রতিযোগিতা যুবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে। এটি তাদের মাদকের মতো ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে এনে গঠনমূলক কাজে যুক্ত হতে উৎসাহিত করে। টুর্নামেন্টের মাধ্যমে 'মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' অথবা 'মাদককে একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়' - এ ধরনের স্লোগান ছড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পায়। এই ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে। এতে বিভিন্ন এলাকার দলগুলো একত্রিত হয় এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে। খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে। নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ