আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সিংড়ায় পানিতে ভাসমান যুবকের লা#শ উদ্ধার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ১৩, ২০২৫ | ১২:০০ এএম
  • ৬৫৬ বার
মোঃ রেজাউল করিম  নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুড়িয়া-ইদ্রাসন গ্রামের মাঝামাঝি এলাকায় রাস্তার ধারে পানিতে ভাসমান অবস্থায় হাবিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত হাবিব উপজেলার ইন্দ্রাসন গ্রামের বাসিন্দা এবং মোঃ রেজাকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ উদ্ধারের পর পুলিশের উপস্থিতিতে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

সিংড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ