আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বছরে ২১৮ বিলিয়ন টাকার খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএ তারপরও একীভূতকরণের শঙ্কায় উত্তরাঞ্চলের কৃষি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | সেপ্টেম্বর ১৭, ২০২৫ | ১১:০৬ এএম
  • ১০০৫ বার
আ. করিম দোয়েল, রাজশাহী:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) দেশের খাদ্য নিরাপত্তায় নিরব কিন্তু অপরিসীম ভূমিকা রাখছে। সংস্থাটির সরবরাহ করা পানির মাধ্যমে বছরে প্রায় ২১৮ বিলিয়ন টাকার খাদ্য উৎপাদন হয়। অথচ সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও তদন্ত কার্যক্রমের কারণে এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিএনপির রাজশাহী মহানগর কমিটির সাবেক সহ-সভাপতি মো. সোহরাব হোসেন শেখ অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টানোর পর থেকে কৃষি মন্ত্রণালয় বিএমডিএ-র জন্য নতুন কোনো বরাদ্দ দিচ্ছে না। বরং এটিকে দুর্বল করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাথে একীভূত করার পরিকল্পনা চলছে। বর্তমানে নির্বাহী পরিচালক (ইডি) অপসারণের বিষয়টি আদালতে বিচারাধীন। আবার কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সাক্ষীদের কাছ থেকে একীভূতকরণের সুপারিশ সংগ্রহ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিএডিসি ও বিএমডিএ–এর অর্জন ভিন্ন, তাই একীভূতকরণ হলে খাদ্য নিরাপত্তায় বিপর্যয় আসতে পারে। ১৯৮৫ সালে বরেন্দ্র সমন্বিত এলাকা উন্নয়ন প্রকল্প থেকে যাত্রা শুরু করে বিএমডিএ। তখন উত্তরাঞ্চলের জমিতে বছরে একটি ফসলও ঠিকমতো হতো না। এখন একই জমিতে বছরে তিনটি ফসল হয়। বিঘায় ২৫–৩০ মণ ধান উৎপাদন হচ্ছে, যা আগে ছিল মাত্র ৪–৫ মণ।

২০২৪-২৫ অর্থবছরে বিএমডিএর সেচ ব্যবস্থায় উৎপাদিত ফসলের পরিমাণ ও বাজারমূল্যঃ

  • আমন ধান – ১৬.৮ লাখ মেট্রিক টন (মূল্য প্রায় ৫৫৪৪ কোটি টাকা)

  • আউশ ধান – ৪.০৫ লাখ মেট্রিক টন (মূল্য প্রায় ১৩৩৭ কোটি টাকা)

  • বোরো ধান – ২৩.০৪ লাখ মেট্রিক টন (মূল্য প্রায় ৮২৯৪ কোটি টাকা)

  • গম – ৪.৮ লাখ মেট্রিক টন (মূল্য প্রায় ১৮৭৮ কোটি টাকা)

  • সরিষা – ১.২৭ লাখ মেট্রিক টন (মূল্য প্রায় ৪৮৫ কোটি টাকা)

  • আলু – ২০ লাখ টন (মূল্য প্রায় ৪৪১৭ কোটি টাকা)

সব মিলিয়ে প্রায় ২১৮ বিলিয়ন টাকার সমপরিমাণ খাদ্য উৎপাদনে সরাসরি অবদান রাখছে বিএমডিএ। মাত্র ৭৪৩ জন জনবল দিয়ে বিশাল এ কার্যক্রম পরিচালনা করছে বিএমডিএ। প্রতিষ্ঠানটি স্মার্ট কার্ডের মাধ্যমে পানির সরবরাহ নিয়ন্ত্রণ করে, যা কৃষক ও গবেষকদের কাছে প্রশংসিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এইচ এম সাইফুল ইসলাম বলেন—
“বিএমডিএ দেশের খাদ্যে সরবরাহে অমূল্য অবদান রাখছে। এখানে জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়ন করা উচিত। দুর্নীতি থাকলে ব্যবস্থা নিতে হবে, কিন্তু একীভূত করা সমীচীন নয়।” উত্তরাঞ্চলের কৃষকরা বলছেন, বিএমডিএ বন্ধ বা একীভূত করা হলে খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ