আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জলঢাকায় প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ০৬:২২ এএম
  • ৮৩৪ বার
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা

নীলফামারীর জলঢাকায় প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব যন্ত্র বিতরণ করা হয়।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় রিপার, রাইস ট্রান্সপ্লান্টার ও পাওয়ার স্প্রেয়ারসহ নানা আধুনিক যন্ত্র।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এস.এম. ড. মোহাম্মদ আবু বক্কর ছাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, সহকারী কৃষি অফিসার আসাদুজ্জামান আসাদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় ও কৃষি প্রকৌশলী উজ্জল কুমার কর উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২০টি রিপার, ১৫টি রাইস ট্রান্সপ্লান্টার এবং ২০টি পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। এতে কৃষি খরচ ও শ্রমের চাপ কমবে এবং কম সময়ে বেশি জমিতে চাষাবাদ সম্ভব হবে।

সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত কৃষকরা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের কৃষিকাজ হবে সহজ, সাশ্রয়ী ও লাভজনক। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা রাখা হবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়বে এবং জলঢাকার কৃষি অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ