সাতক্ষীরাসাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় বিশেষ অভিযানে ৩০,০০০ মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে মাদরা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয়। সকাল ৯টার দিকে সীমান্তের দিকে যাচ্ছিলেন এমন এক সন্দেহভাজনকে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের নোটে তিনটি বান্ডিলে মোট ৩০,০০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ডলার আদালতের নির্দেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।