আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নাটোরে বাস অটোরিক্সায় সংঘর্ষ নিহত তিন  মোঃ রেজাউল করিম 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ৬, ২০২৫ | ১০:১৮ পিএম
  • ৬৬৬ বার
নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং তিনজন আহত হন।

খবর পেয়ে, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তবে তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ