আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

অবাধ–নিরপেক্ষ নির্বাচন আমাকে শেখাতে হবে না

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   https://www.prothomalo.com/  শনিবার | অক্টোবর ৭, ২০২৩ | ১২:০০ এএম
  • ৯৭৬২ বার
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তাঁকে শেখাতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, এ কথা তিনি যুক্তরাষ্ট্রেও বলে এসেছেন। বারবার সুষ্ঠু ভোটের কথা কেন আসছে—এই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং পরে যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, দিল্লিতে জি–২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলেছেন, পরে ওয়াশিংটনে বিভিন্ন বৈঠক হয়েছে। এই সফরে আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্রের কথায় অন্য কোনো বার্তা পেয়েছেন কি না?


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ