আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | অক্টোবর ১৬, ২০২৫ | ১০:৩৩ এএম
  • ৬৩৭ বার
ডিজিটাল ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা ও মাদকসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ৯ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, অপরাধের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের স্থায়ী ও সাময়িক বহিষ্কার, আর্থিক জরিমানা এবং মুচলেকা দেওয়ার মতো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। শিক্ষকের ওপর হামলার অভিযোগে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে স্থায়ীভাবে বহিষ্কার, তাঁর সনদ বাতিল এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর মানবিক বিবেচনায় তাঁর সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে। মাদক সেবন, বেচাকেনার অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আমিনুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ক্যাম্পাসে মারামারির ঘটনায় আইন ডিসিপ্লিনের জাহিদুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাফ হোসেন ও আমিনুল এহসানকে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রাসেল শেখকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে একই ডিসিপ্লিনের তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। র‍্যাগিংয়ের ঘটনায় গণিত ডিসিপ্লিনের কে এম রাউফুল আলমকে (অর্ণব) ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ডিসিপ্লিনের রিমন মিয়া, আহসান হাবীব ও সালমান হোসেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে।

এ ছাড়া ক্যাম্পাসে মারামারির ঘটনায় শিক্ষা ডিসিপ্লিনের উমর ফারুক ও সাদমান উদ দৌলাকে চলতি টার্মের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ ও শিক্ষা ডিসিপ্লিনের জিয়াদ আল সামসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে। গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে গণিত ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী—বাবুল আক্তার দুর্জয়, রাশেদ খান মেনন ও বাঁধন রায়কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ