আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গলাচিপায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ ‎

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ২৯, ২০২৫ | ০৭:০৩ এএম
  • ৩২৯ বার
‎মোঃজসিম উদ্দিন  ‎রিপেটার পটুয়াখালী 

‎পটুয়াখালীর গলাচিপায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উলানিয়া একাদশ বনাম রণগোপালদী একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে উলানিয়া একাদশ ৫-৩ গোলে রণগোপালদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন। 
‎উপজেলা বিএনপি  ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেল ৫টায় ঐতিহাসিক উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খেলা উপভোগ করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
‎উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান (হিরু) এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ হাজার হাজার ক্রীড়াপ্রেমীরা খেলা উপভোগ করেন।
 


বরিশাল বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ