টাঙ্গাইল : ২৩ নভেম্বর ২০২৫প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনার বিকাশে সহায়তা করা ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
আজ টাঙ্গাইলের শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা'য় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে। এজন্য শিশুরা যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম মোহাম্মদ শামসুল আহসান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মোঃ আলী রেজা স্বাগত বক্তব্য রাখেন।
এরপর তিনি বাগবাড়ি চৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন।