আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জে ধানের শীষের বিজয় মুড়াপাড়া দোয়া ও মিলাদ মাহফিল

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | ফেব্রুয়ারি ১৪, ২০২৬ | ০৮:৫৪ পিএম
  • ১১৪২ বার
মোঃ আল আমিন

রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে মুড়াপাড়ায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত হন। মাহফিলে কোরআন তেলাওয়াত এবং সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সভায় সভাপতিত্বে করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম(মেম্বার) ও মুড়াপাড়া কলেজে সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক এর সঞ্চালন। 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর এই বিজয় রূপগঞ্জের অবহেলিত ও নির্যাতিত মানুষের বিজয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে "সবার আগে বাংলাদেশ" স্লোগানটি ফুটিয়ে তোলা হয়। তৃণমূলের নেতাকর্মীরা এই বিজয়ের মাধ্যমে এলাকায় গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ কোটের পি.পি এড.আবুল কালাম আজাদ,নারায়ণগঞ্জ জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক সোহেল রানা,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক সদস্য একে বাবু, এনামুল, নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, মুড়াপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শাকিল,পিন্টু, জাহাঙ্গীর, রাজিব, হিমেল, সজিব প্রমুখ।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ