আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালন

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | ফেব্রুয়ারি ২১, ২০২৬ | ১০:৩৫ এএম
  • ৩৯ বার
আল আমিন 

রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন,  ৫২ এর ভাষা আন্দোলন আমাদের  শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। এর ধারাবাহিকতায়  ২৪ শের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ।  বিগত ১৭ টি বছর আমরা এদেশে ভাষা শহীদদের প্রতি কোন শ্রদ্ধা নিবেদন করতে পারিনি। আমাদের হতে হয়েছে অনেক অত্যাচার নির্যাতন। 

১২ ফেব্রুয়ারীর নির্বাচনে এদেশে নতুন করে একটি স্বপ্ন তৈরী হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশকে একটি সুন্দর উন্নয়নমুখী দেশ গড়ার সুযোগ এসেছে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ