মনিরুজ্জামান মিলন পাটোয়ারীনীলফামারী জলঢাকায় ২নং ডাউয়াবাড়ি ইউনিয়ন যুব বিভাগ ও জুলাই যোদ্ধা বন্ধু মহলের উদ্যোগে এক আন্তরিক ও প্রেরণাদায়ী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ডালিয়া তিস্তা নদীর তীর-এর মনোরম পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ডের সভাপতি ও সমাজ কর্মী ইব্রাহিম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও ইউনিয়ন টিম সদস্য আব্দুস সালাম, অফিস সহায়ক ও প্রচার সম্পাদক (সাবেক বায়তুল মাল সম্পাদক) তরিকুল ইসলাম, ডাউয়াবাড়ি ইউনিয়ন যুব বিভাগ, সেক্রেটারি হালিমুর রহমান, ডাউয়াবাড়ি ইউনিয়ন যুব বিভাগ সহ-সেক্রেটারি ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান, জুলাই যোদ্ধা আসাদুজ্জামান নুর নবী বাপ্পী, ৯নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক হালিমুর রহমান, জুলাই যোদ্ধা ইমরান হোসেন, বিশিষ্ট চাউল ব্যবসায়ী মিরাতুজ্জামান জুয়েল, সমাজ সেবক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মনফুল ইসলাম প্রমুখ। এসময় আব্দুস সালাম তাঁর বক্তব্যে জোরালো ভাবে বলেন, ন্যায়বিচারের দাবিতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। ইউনিয়নের যেকোনো ভালো ও কল্যাণমূলক কাজে আমরা একসাথে পথ চলবো। অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সামাজিক অবিচার, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় হালিমুর রহমান তার বক্তব্যে বলেন, রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সংযম ও সহমর্মিতার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।