আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জলঢাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়নের রূপরেখা মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | মার্চ ৩, ২০২৬ | ১১:১৬ পিএম
  • ২৪ বার
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (এমপি) মহোদয়ের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৩ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা থানা ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা চন্দ্রা সেন গুপ্তা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মনিরুজ্জামান জুয়েল, জেলা জামায়াতের প্রচার সম্পাদক প্রফেসর সাদের হোসেন, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক এ এ এম মুজাহিদ মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সুসমন্বয় থাকলে উন্নয়নের গতি বহুগুণে বৃদ্ধি পায়। তিনি বলেন, উপজেলার প্রতিটি খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং জনগণের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনগণের টাকায় পরিচালিত প্রকল্পে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালনের মাধ্যমে একটি উন্নত ও সুশাসিত জলঢাকা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, উপজেলার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দপ্তরগুলোর কার্যক্রমে গতিশীলতা আনতে হবে এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে হবে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা যথাযথ ভাবে বাস্তবায়ন ও সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সভায় উপজেলার উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ