আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | মার্চ ৩, ২০২৬ | ১১:১৭ পিএম
  • ৩৩৮ বার
আল আমিন 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক ও ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মীর মোঃ হাবিবুর রহমান(৭৯) যুক্তিবাদী আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল ৩মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। 
তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন খলিফা মাওলানা মীর নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে। একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাশ করেন । 
মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার আলোড়িত ও আলোচিত মুখ। গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলিতেও তার সুললিত কণ্ঠের আওয়াজ শোনা যায়। তিনি কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী তাঁর দরাজ কণ্ঠে বয়ান করেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিম-লেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন। তাঁর লেখা বই ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথ, রাসুলে খোদা (স.), মক্কাতে রাসুল (স.), মদিনাতে রাসুল (স.), শানে রাসুল (স.) উল্লেখযোগ্য।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ