আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | মার্চ ৯, ২০২৬ | ১১:১৬ পিএম
  • ১৩ বার
আল আমিন 

 নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে ও উপজেলার সকল সাংবাদিকদের সমন্বয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এসএ সোহেলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। রূপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাংবাদিক আলম হোসেন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা,  গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার,  সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন,  রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান,  মুনতাসীর রহমান, রাসেল ভুঁইয়া, ভিপি তারেক, নুর আলম প্রমুখ। 
ইফতার মাহফিল ও আলোচনা সভায় রূপগঞ্জের দুই শতাধিক সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা বলেন, এই প্রথম রূপগঞ্জ প্রেসক্লাব এত বড় আকারে ইফতার মাহফিলের আয়োজন করেছে। সাংবাদিকতা সমাজের সঠিক তথ্য সংবাদপত্রে তুলে ধরার আহ্বান জানান। পরে উপস্থিতিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ