আল আমিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১১ মার্চ) দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।
সভায় রূপগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, সন্ত্রাস দমন এবং যানজট সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়কে প্রতিদিনের তীব্র যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে এবং সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। তিনি শিক্ষাব্যবস্থা উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।