আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জে পুলিশের  বিশেষ অভিযানে   মাদক উদ্ধার 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | মার্চ ১৫, ২০২৬ | ০৭:০৩ পিএম
  • ৪৫ বার
আল আমিন 

নারায়ণগঞ্জের (রূপগঞ্জে) মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক বোতল স্কাফসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন-রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ এবং নাদিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ও ইরিখেত থেকে প্রায় ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

একই সময়ে পৃথক অভিযানে ম্যাগাজিনসহ একটি পিস্তল, মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু হানিফকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত দুই সপ্তাহে রূপগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে বা সন্দেহ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তিন পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে গ্রেফতার আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ