আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা র অবৈধ উচ্ছেদ অভিযানের সময় বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   সোমবার | এপ্রিল ৬, ২০২৬ | ০৯:১৯ পিএম
  • ৯৫ বার
জেলা প্রতিনিধি দিপা আক্তার 

ঢাকা * চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জ থানার এক অংশে অবৈধ ভাবে গড়ে তুলা অন্তত পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 
রবিবার সকালে *১১টা থেকে দুপুর দুই টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোড মার্কেটের সামনে অভিযান পরিচালিত হয়েছে। 
 সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড় থেকে উচ্ছেদ অভিযানের চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, 
রোববার (৫এপ্রিল) দুপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোড শিমরাইল মোড় এলাকায় অভিযান সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এলাকা জুড়ে   আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযানে বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোড শিমরাইল হাইওয়ে সড়ক ও জনপদ সহজ বিভাগের পূর্ব নির্ধারিত উচ্ছেদ অভিযানের শুরুর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম রবির ছেলে যুবদলের নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানা সহ ১০-১৫ জনের একটি দল শিমরাইল হাইওয়ে সড়ক চিটাগাং রোড মোড় এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল। 
একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির গ্রুপের জিহাদ ও রবিনসহ ১০-১২ জনের মধ্যে তাদের বাকবিতণ্ডা সৃষ্টি শুরু করে,, পরে তা সংঘর্ষতে পরি নীতি রূপ নেয়। দুই গ্রুপের পক্ষেই ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি তৈরি করা হয়।

এসময় পাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন,কিন্তু উত্তেজনা বিশৃঙ্খলা সংঘর্ষ আরো ছড়িয়ে পড়ে। 
এপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষই কে ছত্রভঙ্গ করে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
এবিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম রবি কে একাধিকবার কল দিয়ে ও তিনি কল রিসিভ করেন নি, এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির কে কল করা হলেও তিনি ও কল টি কেটে  দেন।


নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারি বলেন শিমরাইল মোড় অবৈধ উচ্ছেদ অভিযানে চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের  ঘটনা ঘটে। তবে এ ঘটনাটি উচ্ছেদঅভিযান বা ফুটপাত দখল কে কেন্দ্র করে হয়নি, প্রাথমিকভাবে  আমরা জানতে পারি মূলত মাইক্রোবাস  স্ট্যান্ডে আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে মারামারি সংঘর্ষ সূত্রপাত হয়। 
ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বর্তমান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে,এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিষয় টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। 
এর আগে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোড শিমরাইল মোড় এলাকায় অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা ও মাহমুদুল হাসান।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ