জেলা প্রতিনিধি দিপা আক্তার নারায়ণগঞ্জ জেলা গত দুই দিনে মধ্যে তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা *ওসি*এক সঙ্গে ক্লোজ প্রত্যাহার করা হয়েছে, যা নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের মধ্যে এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আকস্মিক এই রদবদল পদক্ষেপ সিদ্ধিরগঞ্জ, সদর মডেল থানা এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দ্বায়িত্ব পালন থেকে তাদের সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৫এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারি এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম কে বদলি করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর একদিন আগে ৪এপ্রিল শনিবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন কে বদলি করা হয়। তার স্থলে সালাউদ্দিন নামে একজন কর্মকর্তা কে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন ও অপরাধ তারেক আল মেহেদী এই তত্ত্ব নিশ্চিত করেছেন। তিনি আরও জানান রবিবার জারি করা আদেশের মাধ্যমে রূপগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ থানার ও সদর মডেল থানার দুই ওসি কে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এই তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, এবিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি এই ঘটনাকে ঘিরে স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।