আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সোনারগাঁও শীর্ষ  সন্ত্রাসী কাইল্লা রক্সি ২৮ মামলার গ্রেফতার 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | এপ্রিল ১১, ২০২৬ | ০৯:২৫ পিএম
  • ২৮ বার
জেলা প্রতিনিধি দিপা আক্তার 

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার ২৮ মামলার শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে, "কাইল্লা রক্সি" (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১এর একটি টিম। 
শনিবার দুপুরের র‌্যাব-১১  এর লেফটেন্যান্ট কমান্ডার  ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক, স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তি তে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে বন্দর উপজেলা কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে মাহবুবুর রহমান "ওরফে কাইল্লা রক্সি" কে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান "ওরফে কাইল্লা রক্সি" 
সোনারগাঁও উপজেলায় মোগড়াপাড়া ইউনিয়ন এর দমদমা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। 

র‌্যাব সূত্রে জানা যায়, কাইল্লা  রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ও বাহিনী গড়ে তুলে বিশাল এক  রাজত্ব কায়েম করে আসছে, যা বিভিন্ন এলাকায় জনগণের মাঝে এক বিষাদ এ পরিনত হয়। সোনারগাঁও উপজেলায় জুড়ে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি হয়েছে। তার নেতৃত্বাধীন সংঘবদ্ধভাবে এক চক্রের মাধ্যমে সাধারণ মানুষের, জমি দকল,স্থানীয় ও ব্যবসায়ীদের শিল্প কারখানা থেকে চাঁদাবাজি,
ছিনতাই, ডাকাতি, 
 অপহরণ করে মুক্তিপণ দাবি আদায় করা ছাড়া ও বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। এছাড়া ও তিনি টেকনাফ সীমান্ত বিভিন্ন এলাকা থেকে  ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা বিভিন্ন এলাকায় সরবরাহ করে বলে জানিয়েছেন র‌্যাব-১১। 
আইনশৃঙ্খলা বাহিনী জানান, তার বিরুদ্ধে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ ও বিভিন্ন থানায় মোট "২৮" মামলা রয়েছে। 
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 
এ বিষয় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ মহিববুল্লাহ বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে, এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ