আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | এপ্রিল ১৪, ২০২৬ | ১০:১৮ এএম
  • ২১ বার
Desktop

কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আজ টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে। 

টাঙ্গাইল পৌঁছে প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, সফরকে ঘিরে টাঙ্গাইল জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রস্তুতি তদারকিতে ইতোমধ্যে সেখানে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ