আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জে বাংলা নববর্ষ পালিত হয় 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | এপ্রিল ১৬, ২০২৬ | ০৭:৪২ পিএম
  • ১৯ বার
আল আমিন  স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম্য মেলার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়েছে।

Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কড়ইতলা মঞ্চ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও ব্যানারে শোভাযাত্রাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

শোভাযাত্রা শেষে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। মেলায় স্থানীয় কারুশিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও বিভিন্ন স্টলের সমাহার দেখা যায়।

পরে মেলার মঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও লোকজ সংস্কৃতির পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা। আয়োজনজুড়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক ফুটে ওঠে।

এছাড়া নববর্ষ উপলক্ষে উপজেলার ভুলতা, কাঞ্চন, তারাবো, ভোলাবো, ৩০০ ফুট সড়ক ও দাউদপুরসহ বিভিন্ন এলাকায় গ্রাম্য মেলার আয়োজন করা হয়। এসব মেলায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এই দিনে সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দে মেতে ওঠে। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ