আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | এপ্রিল ২৬, ২০২৬ | ১১:১৯ পিএম
  • ১২ বার
আল আমিন 

রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিফাত ও সাব্বির নামে দুই কলেজছাত্র নিহত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে এবং সাব্বির একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা দুজনই স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের কর্মকর্তা সোহেল রানা জানান, রোববার দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত ও সাব্বির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে রিফাত এবং সোয়া ৬টার দিকে সাব্বির মারা যায়।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে প্রাইভেটকার জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ