আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রুপগঞ্জে শিক্ষিকার ওপর হামলা মা ছেলে গ্রেপ্তার 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | মে ১৩, ২০২৬ | ০৮:১৬ পিএম
  • ২২ বার
আল আমিন 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামি ছেলে অমিত ও মা কনিকা উষাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন-উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকার বাসিন্দা অমিত ও তার মা কনিকা উষা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন জানান, রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সন্ধ্যার পর নিজের বাসা থেকে বের হয়ে শিক্ষিকার বাসার উদ্দেশে রওনা হলে পথে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে অর্জুন ও তার পরিবারের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ