মোঃ নূরুল ইসলাম খোকনলক্ষ্মীপুরে একনারীকে শালীনতা হানি ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় এবং শালীনতা হানির চেষ্টা করে। একপর্যায়ে তাকে গুরুতরভাবে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মতিনকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।